রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজন গতকাল ১৩ই মার্চ সন্ধ্যায় শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারের রাজবাড়ী কনভেনশন সেন্টারে উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড.রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, আমন্ত্রিত অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



