ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
রাজবাড়ীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শাহজাহান গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৩-১৩ ১৫:০৭:৩৭

 রাজবাড়ী থানা পুলিশ মানিকগঞ্জ জেলার আরিচা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শাহজাহানকে গ্রেপ্তার করেছে।
 গতকাল ১৩ই মার্চ সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান।
 গ্রেপ্তারকৃত মোঃ শাহজাহান রাজবাড়ী সদর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আঃ আলী শেখের ছেলে।
 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, রাজবাড়ী সদর থানার এসআই মোঃ আসাদুজ্জামান, এসআই মোঃ সোহেবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মানিকগঞ্জ জেলার আরিচা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

রাজবাড়ীতে অর্থের অভাবে যারা ন্যায় বিচার থেকে  বঞ্চিত হচ্ছে তাদের পাশে রয়েছে লিগ্যাল এইড
রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর লোকোশেডে অভিযানে মোবাইল কোর্টে ৩জন মাদকসেবীর জরিমানাসহ জেল
সর্বশেষ সংবাদ