প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গতকাল ১৩ই মার্চ দুপুর ১টার দিকে শহরের শ্রীপুরে রাজবাড়ী এ্যাক্রোবেটিক সেন্টার পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাহিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ্যাক্রোবেটিক সেন্টার পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ্যাক্রোবেটিক প্রশিক্ষনার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ এ্যাক্রোবেটিক শো উপভোগ করেন।
এছাড়াও এ্যাক্রোবেটিক সেন্টারের বেহাল দশা দেখে তারা ক্ষোভ প্রকাশ করেন। পরে এ্যাক্রোবেটিক সেন্টারটি কিভাবে বেহাল দশা থেকে মুক্ত করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।



