ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের কঠোর হুশিয়ারী
  • আবল হোসেন
  • ২০২৬-০৩-১৩ ১৫:০৯:৫৫

সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, মাদকসেবনকারীকে নয়, প্রথেম যে বিক্রি করে তাকে ধরেন। রাজবাড়ী জেলার সবস্থান থেকে মাদককে নির্মূল করতে হবে। এ ব্যাপারে প্রশাসনের জিরো টলারেন্স অবস্থান নিতে হবে। 
 পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার দৃশ্যমান কিছু পরিবর্তন করেন। বিগত দিনে আওয়ামী লীগ যা করেছে আমরা যদি তাই করি তাহলে কি আর পার্থক্য রইল? আপনারা এমন কিছু কাজ করেন যেন লোকজন বলতে পারেন সমাজে কাজ হচ্ছে। 
 তিনি আরো বলেন, শুধু মাদক সেবনকারীকে ধরলে হবে না, মাদক যে বিক্রি করে তাকে আগে ধরতে হবে। যতবড় লোক বা দলীয় নেতাও যদি হয় মাদকের সাথে যেই সংযুক্ত আছে তাদেরকেই চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
 আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে ঘরমুখী মানুষ যেন নির্বিঘেœ ঘরে ফিরতে পারে সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে। নদী পার হয়ে ঘাটে আসা কোন মানুষের যেন বাড়তি ভাড়া, ছিনতাই, চাঁদাবাজি না হয় সেদিকে প্রশাসনের দৃষ্টি রাখার পরামর্শ দেন। এছাড়াও ঘাটে যেসব মৌসুমী কাউন্টার থাকবে সেগুলোর সামনে বড় করে ভাড়ার তালিকা টাঙ্গিয়ে দিতে হবে। তালিকার বাইরে যদি কোন যানবাহনের লোকজন অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। 
 গতকাল ১৩ই মার্চ বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা অডিটোরিয়ামে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ এসব কথা বলেন।
 তিনি বলেন, ঈদের সময় ঘাটে অনেক কিছু চলে। চাঁদাবাজি থেকে শুরু করে ছিনতাই অতিরিক্ত ভাড়া আদায়, নৌপথে ফেরীতে কোনো মতেই যেন জুয়া না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখাতে হবে। 
 প্রতিমন্ত্রী আরো বলেন, আমার কথায় স্পষ্ট ঈদের সময় কোন ঝামেলা যাতে না হয় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি সেদিকে খুব সতর্কতার সাথে ব্যবস্থা নিবেন। আইন-শৃঙ্খলার কোন ধরনের যেন অবনতি না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কোন যাত্রী যেন হয়রানি না হয় সেদিকে আপনারা বিশেষ নজর দিবেন। দৌলতদিয়া ঘাটে কে কি করে না করে আমি কিন্তু সব জানি। সেজন্য বি কেয়ারফুল, আপনারা ঘাটকে পরিবর্তন করেন, দৃশ্যমান পরিবর্তন করেন যেন লোকজন বুঝে, ঘাটে অনেক কিছু পরিবর্তন হয়েছে। 
 ভিজিএফ’র চাউল বিতরণ সম্পর্কে তিনি বলেন, যারা ভিজিএফ চাউল বিতরণ করছেন, চাউলের লিস্ট করছেন, তারা মামা চাচা খালু ভাতিজা এগুলো বাদ দেন। প্রকৃত অসহায় মানুষ যেন চাউল পায় সেদিকে নজর দেন। চাউল বিতরণের যেন কোন অনিয়ম না হয় সেদিকে উপজেলা প্রশাসনের কঠোর দৃষ্টি রাখতে বলেন।
 মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও জেলা পুলিশ সুপার মোঃ মনজুর মোরশেদ বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। 

 

রাজবাড়ীতে অর্থের অভাবে যারা ন্যায় বিচার থেকে  বঞ্চিত হচ্ছে তাদের পাশে রয়েছে লিগ্যাল এইড
রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর লোকোশেডে অভিযানে মোবাইল কোর্টে ৩জন মাদকসেবীর জরিমানাসহ জেল
সর্বশেষ সংবাদ