ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
বালিয়াকান্দিতে জমি বিরোধে গৃহবধুকে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ॥থানায় অভিযোগ দায়ের
  • তনু সিকদার সবুজ
  • ২০২৬-০৪-০৪ ১৪:২৫:২৩

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
 এ ঘটনায় নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছে।
 অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গত ১লা এপ্রিল সকালে প্রতিপক্ষ দীপক মন্ডল, হৃদয় মন্ডল, জয় মন্ডল, দিমাংশু মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও অন্তর মন্ডল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা গৃহবধু আশালতা মন্ডলের হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
 এ ঘটনায় গৃহবধু আশালতা মন্ডলের পুত্র শুকলাল বিশ্বাস বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শুকলাল বিশ্বাস জানায় তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হয়েছে।
 এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জনসেবার মানোন্নয়নে উপজেলার  সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
বালিয়াকান্দিতে ভোক্তার অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার তৈরি করে দিলেন সংসদ সদস্য
সর্বশেষ সংবাদ