ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ দায়িত্ব গ্রহণের পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ।
গতকাল ৪ঠা এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আফজাল হোসেন খান পলাশ ।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফজাল হোসেন খান পলাশ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলে আমাকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে পাথেয় করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা মেনে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। ফরিদপুর জেলার নাগরিক সেবা নিশ্চিত করা এবং স্বচ্ছতা ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য।
এ সময় ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র নেতা মোঃ শামীম হোসেন, খন্দকার শামসুল আরেফিন সাগর, জাকির হোসেন নিশাত, আসিব আক্তার টনি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু, মুক্তার খান, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক জহরুল ইসলাম সেন্টু, মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, মাহে আলম গোগা, সেলিম মাতুব্বর, মোহাম্মদ আলেব,মোহাম্মদ সুমন, শহিদুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



