ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
ডিবির ওসি পরিচয় দিয়ে ইজিবাইক ছিনতাইকালে জনতার হাতে আটক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-০৬ ১৫:০৯:২১

রাজবাড়ীতে ডিবির ওসি পরিচয়ে ইজিবাইক ছিনতাই করতে আসা আব্দুল্লাহ(৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
 গতকাল ৬ই এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আটক আব্দুল্লাহ নড়াইল জেলার কালিয়া উপজেলার চন্ডীনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
 জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বরে এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে আব্দুল্লাহ নামক ব্যক্তি ইজিবাইক চালক মোঃ হাসিবুল হাসানের ইজিবাইক ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক হয়। পরে সংবাদ পেয়ে রাজবাড়ী সদর থানার এসআই শাহাবুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিবি পুলিশ পরিচয় দেওয়া আব্দুল্লাহলে আটক করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়।
 এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আটক ব্যক্তিটি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইজিবাইক ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে সে ভূয়া ডিবি পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

রাজবাড়ীতে অর্থের অভাবে যারা ন্যায় বিচার থেকে  বঞ্চিত হচ্ছে তাদের পাশে রয়েছে লিগ্যাল এইড
রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর লোকোশেডে অভিযানে মোবাইল কোর্টে ৩জন মাদকসেবীর জরিমানাসহ জেল
সর্বশেষ সংবাদ