ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাংবাদিকের মায়ের মৃত্যু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-০৬ ১৫:১০:০৭

 রাজবাড়ী শহরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল ঝর্ণা(৬৬) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
 গতকাল ৬ই এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
 নিহত সেলিনা মোজাম্মেল ঝর্ণা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। সে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।
 জানা গেছে, গতকাল সোমবার সকালে বৃদ্ধা সেলিনা মোজাম্মেল ঝর্ণা তার পালিত নাতনি ও মেয়ে জামাই’র সাথে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে একটি জরুরী কাজে আসে। সে তার নাতনি ও মেয়ের জামাইকে বসিয়ে রেখে রিকশা নিয়ে রেলগেট সালমা হোটেলে সকালের নাস্তা করতে যাচ্ছিল। এ সময় তিনি পান্না চত্বর এলাকা পৌঁছালে জর্জটের ওড়না অসাবধানতাবশত রিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বৃদ্ধার মোবাইল থেকে মেয়ের জামাই কাজী হুমায়ুন কবিরকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে তার শাশুড়ীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
 নিহত সেলিনা মোজাম্মেল ঝর্ণার মেয়ের জামাই কাজী হুমায়ুন কবির বলেন, আমি আমার শাশুড়ীকে নিয়ে সকালে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে আসি একটি কাজে। শাশুড়ী আমাকে কোর্ট এলাকায় বসিয়ে রেখে রিকশা নিয়ে রেলগেট এলাকায় নাস্তা খেতে যায়। যাওয়ার কিছুক্ষণ পর তার মোবাইল থেকে আমার কাছে একজন ফোন করে জানায় আমার শাশুড়ী রিকশা থেকে পড়ে গিয়েছে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ বেলায়েত হোসেন বলেন, বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের দাবির প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত বৃদ্ধার ছেলে সোহেল মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

রাজবাড়ীতে অর্থের অভাবে যারা ন্যায় বিচার থেকে  বঞ্চিত হচ্ছে তাদের পাশে রয়েছে লিগ্যাল এইড
রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর লোকোশেডে অভিযানে মোবাইল কোর্টে ৩জন মাদকসেবীর জরিমানাসহ জেল
সর্বশেষ সংবাদ