রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন গতকাল ৭ই এপ্রিল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছালে কালেক্টরেট স্টাফদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কালেক্টরেটের প্রশাসনিক কর্মকর্তা(সংস্থাপন শাখা) এ এইচ জিয়াউল হক, প্রশাসনিক কর্মকর্তা(স্থানীয় সরকার শাখা) সুশান্ত কুমার শিকদার, প্রশাসনিক কর্মকর্তা(নেজারত শাখা) নাসরিন আক্তার, উপ-প্রশাসনিক কর্মকর্তা ইমরুল হোসেন, উপ-প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম ও কালেক্টরেটের নাজির মোঃ গোলাম পাঞ্জাতন সহ অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।



