রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৮শে এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় দলভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, পাংশা উপজেলা কৃষি অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, দলভুক্ত কৃষক-কৃষাণীর মাঝে ৫ সেট এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক বলেন, ৫ সেট সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়। চুক্তিবদ্ধ কৃষকগণ প্রাপ্ত সরঞ্জামাদি ব্যবহার করে সেচ এবং জলাবদ্ধতা নিরসন সহজে সমাধান করতে পারবেন।



