ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
র‌্যাবের অভিযানে বালিয়াকান্দি থেকে গাঁজাসহ ২জন বিক্রেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-০৬ ১৫:৫৯:২৩

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল গত ৪ঠা এপ্রিল রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বেতেঙ্গা গ্রামস্থ রেলগেটের পাশে ছালামের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা এবং মাদক দ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত ৪টি সীমকার্ডসহ বিক্রেতা মোঃ সিনবাদ মিয়া(২১), পিতা মোঃ আমজাদ মিয়া, সাং-খাট্টাগ্রাম এবং মোঃ নূর ইসলাম শেখ(৪৫), পিতা-মোঃ আসমত শেখ, সাং-সর্ব বেতেঙ্গাকে গ্রেফতার করে। এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

 
দৌলতদিয়া ঘাট পরিদর্শনে  জেলা প্রশাসক-পুলিশ সুপার
 দৌলতদিয়ায় ঘাটে যাত্রী হয়রানির ঘটনায় মোবাইল কোর্টে ২জনের সাজা
 কালুখালীর ঝাউগ্রামে ফয়েজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
সর্বশেষ সংবাদ