ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
ফরিদপুরের সালথায় দুই কৃষকের ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিল যুবলীগের নেতাকর্মীরা
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২১-০৪-৩০ ১৪:৪৫:৫৯
ফরিদপুরের সালথায় গতকাল শুক্রবার দুই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা -মাতৃকণ্ঠ।

“কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় দুই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। 

  উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল ও যুবলীগ নেতা সোহেল মাহমুদের উদ্যেগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার সিংহপ্রতাপ গ্রামের কৃষক জাহিদ হোসেন ও ওহিদুলের ১২ কাঠা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা। 

  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বার, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগ নেতা আমীন খন্দকার ও ইউপি সদস্য শাহজাহানসহ যুবলীগের নেতাকর্মীরা।

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরী ঘাটে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া হবে --নৌ-পরিবহন মন্ত্রী
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্যাপনে গৃহীত কর্মসূচি
সর্বশেষ সংবাদ