গোয়ালন্দের ছোট ভাকলায় দাতব্য চিকিৎসালয়ের নতুন ভবন উদ্বোধন

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২২-১২-২৫ ১৪:৫৩:১৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের সাদেকাবাদ দুঃস্থ জনকল্যাণ ট্রাস্টের দাতব্য চিকিৎসালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
  গতকাল ২৫শে ডিসেম্বর দুপুরে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনতলা ভবনটির উদ্বোধন করা হয়। একই সাথে ট্রাস্টের ছোট পত্রিকা ‘ছায়া’র দশম সংখ্যার মোড়ক উন্মোচন এবং ট্রাস্টের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দর্জি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। 
  ট্রাস্টের সভাপতি জাহাঙ্গীর হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক আনিসুর রহমান দাউদ, ট্রাস্টের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মন্ডল, ঢাকা ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক মোসাদ্দেক হোসেন সানি, গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী ও বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা প্রামানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com