গোয়ালন্দে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২৩-১০-১৭ ২৩:৫১:৪৪

image

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার হামেদ মৃধার হাটে দুটি ফার্মেসী ও চর দৌলতদিয়ায় একটি বেকারীকে ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 গতকাল ১৬ই অক্টোবর প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা ও খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
 এসব প্রতিষ্ঠানগুলো হলো- হামেদ মৃধার হাটের ইমাম বাড়ী মেডিকেল হল ও সেবা ফার্মেসী এবং চর দৌলতদিয়ার আল আমিন বেকারী।
 এর মধ্যে ইমাম বাড়ী মেডিকেল হলকে ৫হাজার টাকা, সেবা ফার্মেসীকে ২হাজার টাকা ও আল আমিন বেকারীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com