বালিয়াকান্দিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

তনু সিকদার সবুজ || ২০২৪-১০-২৭ ১৫:৪৭:৩২

image

 জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল ২৭শে অক্টোবর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

 ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় দুস্থ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

 এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের চিকিৎসক ডাঃ তামান্না  হোসেন মুক্তা ও ডাঃ প্রেরণা রায়।

 উপজেলা যুবদলের আয়োজনে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে অসহায় দরিদ্র রোগীরা আনন্দ প্রকাশ করেন। 

 একাধিক রোগী অভিব্যক্তি প্রকাশ করে বলেন, তারা অনেকেই দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থের অভাবে তারা চিকিৎসা সেবা নিতে পারেন না। আজ খবর পেয়ে তারা অডিটোরিয়ামে ছুঁটে এসেছেন ডাক্তার দেখানোর জন্য। চিকিৎসক দেখার পর কিছু ওষুধও তাদেরকে বিনামূল্যে দিয়েছেন।

 এর আগে বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও যুবদল নেতা আল রাহিন মাসুমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, সাবেক যুবদলের সভাপতি খোন্দকার রফিকুদ্দৌলা বাবলু, বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মীর মনিরুজ্জামান মনির, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সদর ইউনিয়নের সাবেক সম্পাদক মহসিন খান ও নারুয়া ইউনিয়নের আহবায়ক মোঃ সৈয়দ আলী মাস্টার বক্তব্য দেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com