ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের আদ্যাশক্তির দেবী শ্রী শ্রী শ্যামা পূজা। তবে নজর কেড়েছে রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল রাজারবাড়ী কালীবাড়ি এলাকায় মা দয়াময়ী ও শিতলা মন্দির সংলগ্নে ১৪হাত উচ্চতা বিশিষ্ট শ্রী শ্রী শ্যামা মায়ের পূজার।
পূজাটি গতকাল ৩১শে অক্টোবর শুরু হয়েছে। আগামী ৪ই নভেম্বর সোমবার বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
মন্দিরে গিয়ে দেখা যায়, পূজা উপলক্ষে অনেক মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। বসেছে মেলা, রয়েছে বিভিন্ন ধরনের দোকান। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেই আনন্দ উপভোগ করছে। মন্দিরে অনেকে প্রদীপ প্রজ্জ্বলন করছে। এ পূজা জাঁকজমকভাবে করতে প্যান্ডেল, লাইটিংসহ বর্ণিল রূপে সাজানো হয়েছে।
মন্দির কমিটির সদস্য সজিব চক্রবর্তী বলেন, প্রতি বছরের মতো এবারও আমাদের মন্দিরে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। এই পূজাতে অনেক আনন্দ উপভোগ করি সবাই। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। পূজার জন্য বাড়িতে আসছি। আশে-পাশে কোন মন্দিরে এত বড় আয়োজন করে শ্যামা পূজা উদযাপন না হওয়ায়, এই মন্দিরে ১৪ হাত প্রতিমা দেখতে স্থানীয় সহ পাশ্ববর্তী বিভিন্ন স্থান থেকে অনেক ভক্তের সমাগম ঘটে। মন্দিরের পাশে বসেছে মেলা।
শ্যামা পূজার উপ কমিটির সাধারণ সম্পাদক তরুণ চক্রবর্তী কৃষ্ণ বলেন,শ্যামাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বারের মতো এবারও আমরা ১৪হাত উচ্চতা বিশিষ্ট শ্রী শ্রী শ্যামা মায়ের পূজার আয়োজন করেছি। এসময়ে শহরের মধ্যে এত বড় পূজা শুধু এখানেই হয়। অনেক ভক্তরা এখানে আসেন পূজা দেখতে। পূজাকে কেন্দ্র করে চারপাশ একটি মেলায় পরিণত হয়েছে। নারী-পুরুষ প্রবেশের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রয়েছে। আগামী সোমবার প্রতীমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হবে।
উল্লেখ্য, এছাড়া রাজবাড়ীর বিভিন্ন মন্ডপে মন্ডপে ও অনেকে বাসা বাড়িতেও এই পূজা করে থাকে। এছাড়া ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বালন করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com