রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্কুল, মাদ্রাসা ও কলেজের ১৩৫৫ জন শিক্ষার্থীদের মাঝে ৫৪২০টি নিম ও বিভিন্ন ধরণের ফলের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল ৯ই জুলাই সকালে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com