সাংবাদিক তুহিন হত্যাকারীদের কঠোর শাস্তির দাবীতে গোয়ালন্দে মানববন্ধন

মইনুল হক মৃধা || ২০২৫-০৮-১০ ১৫:৪৭:৩০

image

 গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১০ই আগস্ট দুপুর ১২টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচী পালিত হয়। 
 গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম আহ্বায়ক ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহ্বায়ক ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান কামরুল, সাংবাদিক ফোরামের যুগ্ম সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসেন, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ফিরোজ আহম্মেদ, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মোমিন, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক খোলা চোখ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু, আজকের দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা ও পৌর বিএনপির প্রচার সম্পাদক সেলিম শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা বলেন, সন্ত্রাসীরা শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করেনি, পুরো পরিবারকে হত্যা করেছে। সারা দেশে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের আহত, লাঞ্ছিত করা হচ্ছে তারও বিচার করতে হবে। ইতিমধ্যে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। বক্তার দ্রুত সময়ের মধ্যে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবী জানান।
 তারা আরো বলেন, যেখানে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে সেখানে সাধারণ নাগরিকের অবস্থা কি হবে? সাংবাদিকের ওপর হামলা ও হত্যাকান্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হুমকি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com