রাজবাড়ীতে নানা আয়োজনে বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-১১-২৮ ১৪:৪২:২০

image

 বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান গতকাল ২৮শে নভেম্বর সকালে পৌরসভার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
 বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহরিয়ার রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক(মেডিসিন) ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও আবুল হোসেন কলেজে সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, অধ্যাপক(অবঃ) সালাম তাসির এবং রাজবাড়ী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও ব্লাড ডোনার সোসাইটির উপদেষ্টা সোনিয়া আক্তার স্মৃতি বক্তব্য রাখেন।
 জানা গেছে, ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন এবং আমন্ত্রিত সংগঠন, স্বেচ্ছাসেবক, উপদেষ্টা মিলিয়ে ৭২ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com