পাংশা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

মোক্তার হোসেন || ২০২৫-১২-০৯ ১৪:৩৬:৫৯

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
 এ উপলক্ষে র‌্যালী, আলোচনা ও অদম্য ৪জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
 জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। 
 পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীনের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক বক্তব্য রাখেন।
 অন্যান্যের মধ্যে পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস ও পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন বক্তব্য রাখেন।
 সম্মাননা প্রাপ্ত অদম্য নারীদের মধ্যে নাছরিন সুলতানা ও লিপি খাতুন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন।
 এ বছর সম্মাননা প্রাপ্ত অদম্য ৪জন নারী হলেন- পাংশা উপজেলার হাবাসপুর ইউপির গঙ্গানন্দদিয়া গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহ’র মেয়ে জেসমিন আক্তার, কশবামাজাইল ইউপির কুঠিমালিয়াট গ্রামের দিনু পরামানিকের মেয়ে নাছরিন সুলতানা, বাহাদুরপুর ইউপির বলরামপুর গ্রামের ফনিভূষন বিশ^াসের মেয়ে আরতী রানী বিশ^াস ও যশাই ইউপির দলাগিলা গ্রামের আমির মন্ডলের মেয়ে মোছাঃ লিপি খাতুন। সম্মাননা প্রাপ্তদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
 পাংশা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com