আগাম জাতের পেঁয়াজের চারা রোপনে ব্যস্ত বালিয়াকান্দি উপজেলার কৃষকেরা

স্টাফ রিপোর্টার || ২০২৫-১২-১২ ১৪:০০:৫০

image

আগাম জাতের পেঁয়াজের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কৃষকেরা। গতকাল ১২ই ডিসেম্বর সকালে সদর ইউনিয়নের পাইককান্দি ছাইভাঙ্গা মাঠে সরজমিনের গিয়ে দেখা যায়, সারিবদ্ধ ভাবে বসে পেঁয়াজ রোপনে ব্যস্ত সময় পার করছে এলাকার কৃষকেরা। উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার দাস জানান, উপজেলাতে ১হাজার ১১৪ হেক্টর জমিতে লালতীর কিং, লালতীর হাইব্রিড, সুকসাগর, এসিআই হাইব্রিড, বারী-৪, বারী-৬ সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপন শুরু করেছে এলাকার কৃষকেরা। এবার ফলন ভাল হলে এলাকার মানুষের চাহিদা মেটানোসহ অন্য জেলাতেও পেঁয়াজ রপ্তানি করা যাবে  -মাতৃকণ্ঠ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com