বিদ্যা দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে রাজবাড়ীতে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব সরস্বতী পূজা।
রাজবাড়ী শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মন্দির ও বাসা-বাড়িতে গতকাল ২৩শে জানুয়ারী সকাল থেকে বাণী অর্চনার মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। প্রতি বছর মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ঘন্টাধ্বনি,আর পুরোহিতের মন্ত্র পাঠের মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পূজায় ঢাক-ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয় পূজামন্ডপ। দেবীর সামনে অঞ্জলি দিয়ে ছোট শিশুদের বিদ্যাচর্চার হাতেখড়ি হয়। রাজবাড়ীতে বিভিন্ন স্কুল-কলেজ, বাসা-বাড়ি, স্থায়ী-অস্থায়ী মন্দিরে পূজা উদযাপিত হয়েছে। পূজা উপলক্ষে মন্ডপগুলোতে সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়েছে। মন্ডপে মন্ডপে চলছে ভক্তিমূলক গান। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়েছে। মন্দিরগুলোতে সন্ধ্যা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে এ বছরে।
রাজবাড়ী সরকার কলেজের ছাত্র বর্ষণ সরকার জানান, প্রতিবছর বাড়িতে পূজা করি। এ বছর কলেজে সবার সাথে পূজা করেছি। সব বন্ধুরা মিলে একসাথে অঞ্জলি দিয়েছি, অনেক ভালো লাগছে। শিক্ষার্থী রতœা বলেন, সকালে পরিবারের সাথে পূজো শেষ করে অঞ্জলি দিয়ে বন্ধুদের নিয়ে চলে এসেছি কলেজে। সবাই একসাথে শহরের মন্ডপে পূজা দেখবো। বিকালে পরিবারের সাথে আশেপাশের মন্ডপ গুলোতে ঘুরবো।
বিনোদপুর সার্বজনীন শীতলা মন্দিরের সরস্বতী পূজার আয়োজক সাম্য বলেন, আমরা প্রতিবছর সরস্বতী পূজা করে থাকি। পূজা উপলক্ষে মন্দিরে বিভিন্ন আয়োজন করি। মন্দিরে আলোকসজ্জা করা হয়। আশে পাশের অনেক লোক আসে আমাদের এখানে পূজা দেখতে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com