বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ পূজায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে উঠে।
বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত সুসজ্জিত মন্ডপে দেবী সরস্বতীর প্রতিমাকে কেন্দ্র করে সকাল থেকেই শিক্ষার্থীরা পুষ্পাঞ্জলিতে অংশ নেয়। এদিন অনেক শিশুর হাতে খড়ির মধ্য দিয়ে তাদের শিক্ষাজীবনের প্রথম অধ্যায় শুরু হয়, যা অভিভাবকদের মাঝে আনন্দ ও আবেগের সৃষ্টি করে।
এ সময় অতিথি হিসেবে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম কাউসার মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পূজায় বিদ্যালয়ের সহকারী প্রধাণ শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সিনিয়র শিক্ষক তপন কুমার পাল, সহকারী শিক্ষক প্রতাব মন্ডল, ধর্মীয় শিক্ষক উন্নতি রানী রায়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দশম শ্রেণীর ছাত্রী সুরভী সরকার বলেন, সরস্বতী পূজা আমাদের জন্য অত্যন্ত আনন্দে একটি দিন। এই পূজার মাধ্যমে আমরা পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে অনুপ্রাণিত হই এবং দেবীর আর্শীবাদ কামনা করি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন, সরস্বতী পূজা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com