রাজবাড়ী জেলার কালুখালী সরকারি কলেজর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯শে জানুয়ারি সকাল ৯টায় কালুখালী সরকারি কলেজের আয়োজনে ক্রীড়া ও জাতীয় পতাকার উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল হামিদ খান।
এ সময় কলেজের সহ-অধ্যাপক মুন্সী মোঃ মাহবুবুর রহমান, সহ অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, সহ-অধ্যাপক মোঃ মনজুর রহমান মিয়া, সহ-অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, প্রভাষক মোঃ বজলুল রশিদ, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম ও প্রভাষক আবু বকরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে কলেজের ইংরেজি প্রভাষক হালিম ফকিরের সঞ্চালনায় ও কলেজের শরীর চর্চা প্রভাষক চন্দ্র শেখর বিশ্বাসের পরিচালনায় সকালে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, দুপুরে সাংস্কৃতিক ও বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com