রাবেয়া ইটভাটার বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুজন কুমার বিষ্ণু || ২০২৬-০২-০৫ ১৪:৪১:৪৮

image

 মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ ব্রিকস ইটভাটার বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে গতকাল ৫ই ফেব্রুয়ারি বিকালে শহরের নয়াটেস্ট রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে ভাটার মালিক হাজী মোঃ নাসির উদ্দিন। 
 ভাটার মালিক হাজী মোঃ নাসির উদ্দিন বলেন, মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ (ব্রিকস) আমার নিজ মালিকানাধীন প্রতিষ্ঠান, যা পূর্বে সততা বিকর্স ছিল। পূর্বের সততা ব্রিকস এর মালিক মোঃ তরিকুল ইসলাম হালিম তার নিজনামীয় প্রতিষ্ঠানটি আমার নিকট বিক্রি করে এবং তার সকল কাগজপত্র আমার নিকট হস্থান্তর করেন। এরপর প্রতিষ্ঠানটি নতুন রূপে তৈরি করে মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ (ব্রিকস) নাম দিয়ে বর্তমানে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি। কিন্তু সম্প্রতি লোভের বশবর্তী হইয়া আমার বিরুদ্ধে এবং প্রতিষ্ঠানে বিরুদ্ধে বিভিন্ন সময় হয়রানী মূলক মিথ্যা ৭/৮ মামলা হামলা দিয়ে আমাকে আর্থিক ক্ষতিগ্রস্ত করে আসতেছে। 
 তিনি আরও বলেন, আমার কাছ থেকে ভাটার টাকা নেওয়ার পর থেকেই ওনি আমার সাথে প্রতারণা করা শুরু করে। তার এলাকাতে ভাটা হওয়াতে আমাকে নানা হুমকি ধামকি দিচ্ছে, যাতে আমি ভাটা ছেড়ে দেই। ভাটা তার লিজের জমি ছিল। আমার নামে ৩বার ১৪৪ ধারাতে মামলা করে। সেই মামলা তদন্ত সাপেক্ষে খারিজ হয়। এরপর আমার নামে চাঁদাবাজি মামলা দেয়, সেই মামলাও তদন্ত সাপেক্ষে খারিজ হয়। এরপর তার ছেলের দিয়ে অপহরণ মামলা করে আমার নামে। এভাবে আমার নামে এমন হয়রানি মূলক ৮টি মামলা করেন। সেই মামলার ৭ টি তদন্ত সাপেক্ষে খারিজ হয় এবং আমার পক্ষে রায় হয়। ১টি মামলা সহকারী দেওয়ানী আদালতে দায়ের করে। এভাবে সে আমাকে হয়রানি করছে যাতে আমার ভাটাটি বন্ধ হয়ে যায়। চলমান মামলার জন্য কোর্ট আমার ভাটা বন্ধ রাখার নির্দেশ দেয়। আমার ভাটায় প্রায় ২০০ শ্রমিক কাজ করে। ভাটাটি বন্ধ হলে তারাও বেকার হয়ে পড়বে। 
 সংবাদ সম্মেলনে তিনি হয়রানি মূলক ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে ভাটার মালিকের বড় ভাই মোহাম্মদ আইয়ুব এবংর তার আত্মীয় মাওলানা সুরায়মান উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com