খানখানাপুরে ধানের শীষের প্রার্থী খৈয়মের নির্বাচনী বিশাল পথসভা

স্টাফ রিপোর্টার || ২০২৬-০২-০৮ ১৪:৪২:৩৩

image

 রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউপির দক্ষিনপাড়া কালিতলা বালিয়াডাঙ্গীতে গতকাল ৮ই ফেব্রুয়ারী রাতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
 পথসভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, জেলা বিএনপির নেতা অর্নব নেওয়াজ মাহমুদ ঋষিত ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আসন্ন নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
 অপরদিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে গতকাল রবিবার সন্ধ্যার পর রাজবাড়ী-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ধানের শীষের পক্ষে বিশাল মিছিল বের হয়। 
 গোয়ালন্দ মোড় বিএনপির পার্টি অফিস হাবিব মার্কেট থেকে সামগ্র এলাকা নারী-পুরুষসহ সহ¯্রাধিক নেতা ও কর্মী মিছিলে অংশ নেয়। শহীদ ওহাবপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। 
 বিএনপি নেতা এডঃ মোঃ আব্দুল মাজেদ, খুরশিদ আলম, তরিকুল ইসলাম তরু, মোকছেদ আলী শেখ, মীরা মেম্বার, মোঃ নজরুল ইসলাম দেওয়ান ও আকবর শেখ প্রমুখ নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com