রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল হিজাযীকে ভোট দিতে ফেসবুকে পোস্ট দিয়ে ভোটারদের আহ্বান জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল ১১ই ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে রাজবাড়ী-২ আসনের ভোটারদের প্রতি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্ট নাহিদ ইসলাম লেখেন, প্রিয় রাজবাড়ীবাসী, পদ্মা পাড়ের এই প্রাচীন জনপদ আজ চরম অবহেলা আর চর দখলের হিংস্র রাজনীতির শিকার। নদী ভাঙনের কবলে পড়ে হাজারো পরিবার নিঃস্ব হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি।
জামিল হিজাযী জয়ী হওয়া মানে- পদ্মার ভাঙন রোধে আধুনিক ও টেকসই ব্লক বাঁধ নির্মাণ করা, চর এলাকার মানুষের ভূমির অধিকার নিশ্চিত করা এবং রাজবাড়ীকে ‘সন্ত্রাসের অভয়ারণ্য’ থেকে বের করে এনে একটি শান্ত ও নিরাপদ জনপদে রূপান্তর করা। কৃষকের সারের সংকট দূর করতে ইউনিয়ন পর্যায়ে সরাসরি তদারকিসহ রাজবাড়ির টেকসই উন্নয়নই জামিল হিজাযীর অঙ্গীকার।
ইনসাফ কায়েমের এই লড়াইয়ে ‘শাপলা কলি’ মার্কায় জামিল হিজাযীকে জয়যুক্ত করে রাজবাড়ীর নতুন ইতিহাস গড়ুন। আগামীকাল সারাদিন নির্বাচনে অংশগ্রহণ করুন এবং গণভোটে ‘হ্যাঁ’ বলুন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com