ভিয়েতনামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

স্টাফ রিপোর্টার || ২০২৬-০২-২৩ ১৪:৩২:৫১

image

 ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বাংলাদেশে দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
 দিবসটি উপলক্ষ্যে গত ২১শে ফেব্রুয়ারি আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ দুতাবাসের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 
 পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং মহান একুশের ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
 আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম সংগীত “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” পরিবেশনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়। পরে দিবসটি উপলক্ষ্যে ইউনেস্কো জেনারেল কনফারেন্সের সভাপতির প্রেরিত ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান এবং হ্যানয়স্থ ইউনেস্কো অফিস প্রধান জনাথন ডব্লিউ বেকার।
 রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের দিনটি আমাদের জন্য একদিকে কষ্টের, অন্যদিকে সম্মান ও গৌরবের। ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে আমাদের এক ঝাঁক তরুণ রাজপথে তাদের জীবন উৎসর্গ করে। আমরা রক্তের বিনিময়ে মায়ের ভাষার অধিকার ফিরে পেয়েছি যা বিশ্বে বিরল। অন্যদিকে দিবসটি গৌরবের। আমাদের রক্তে অর্জিত ভাষার অধিকারের সম্মানে ১৯৯৯ সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ২০০০ সাল থেকে দিবসটি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রে একযোগে পালিত হয়ে আসছে।
 হ্যানয়স্থ ইউনেস্কো অফিস প্রধান জনাথন ডব্লিউ বেকার দিবসটির ২০২৬ সালের প্রতিপাদ্য ‘ণড়ঁঃয াড়রপবং ড়হ সঁষঃরষরহমঁধষ বফঁপধঃরড়হ’ উল্লেখ করে বলেন, তরুণ প্রজন্ম কেবল ভাষাগত বৈচিত্র্যের উত্তরাধিকারী নয়; তারা এর ভবিষ্যতেরও প্রধান নির্মাতা। অন্তর্ভুক্তি, সমতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের নিজস্ব ভাষায় শিক্ষা, তথ্য এবং ডিজিটাল পরিসরে প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 আলোচনা পর্ব শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়া দূতাবাসের  কূটনীতিক আঈদা সাফুরা, লাওস দূতাবাসের কূটনীতিক ফোনথাভি থাম্মাসাক, ভারতীয় দূতাবাসের স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক  ড. মনিকা শর্মা  তাদের মাতৃভাষায় কবিতা আবৃত্তি করেন। ঐধহড়র ঈবহঃবৎ ভড়ৎ ঊফঁপধঃরড়হ ধহফ উবাবষড়ঢ়সবহঃ থেকে আগত একদল শিশু একটি ভিয়েতনামি লোকগানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com