রাজবাড়ী বড় বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির ড্রেসিং করা, মৃত মুরগি সংরক্ষণ করা এবং মুরগির বর্জ্য যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করার অপরাধে এক মুরগীর দোকানদারকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২৩শে ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী বড় বাজারের মুরগি বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির ড্রেসিং করা, মৃত মুরগি সংরক্ষণ করা এবং মুরগির বর্জ যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায়(অপরাধ স্বীকার করায়) মুরগি বিক্রেতাকে ১০০০ টাকা জরিমানা জরিমানা করাসহ সতর্ক করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতায় করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মোঃ রাজু আহমেদ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com