গোয়ালন্দে অবৈধভাবে ১৮০০ লিটার ডিজেল মজুদ করায় জরিমানা

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৬-০৩-১৩ ১৫:০৭:১৯

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবৈধভাবে ১৮০০ লিটার জ্বালানি তেল ডিজেল মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়িকে মোবাইল কোর্টে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 গত ১২ই মার্চ রাতে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধার হাটে অভিযান চালিয়ে এই মোবাইল কোর্ট করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ মুনতাসির হাসান খান।
 অভিযুক্ত ব্যবসায়ীর নাম মোঃ নান্নু। সে হামিদ মৃধার হাটের নান্নু স্টোরের স্বত্বাধিকারী।
 জানা গেছে, গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধার হাটের নান্নু স্টোরের মালিক নান্নু নিয়ম বহির্ভূত ভাবে গোপনে গোডাউনে ১৮০০ লিটার ডিজেল তেল সংরক্ষণ করে রেখেছে এমন অভিযোগে ভিত্তিতে তার গোডাউনে অভিযান চালিয়ে তল্লাশি করে তেল মজুদ করে রাখার সত্যতা পাওয়া যায়। পরে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে এই প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরমানা করা হয়।
 গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে তেল মজুদ রাখার প্রমাণ মেলায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com