পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামায়াতের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
জানা গেছে, রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে ঈদের প্রধান জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টি বা বৈরি আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় বড়পুল জেলা মডেল মসজিদে।
গতকাল ১৭ই মার্চ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান।
জানা গেছে, রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে ঈদের প্রধান জামায়াতের ইমামতি করবেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাইয়িদ তায়্যেবী। এছাড়াও জেলা মডেল মসজিদে ঈদের জামায়াতের ইমামতি করবেন মাওলানা আব্দুল হক আব্বাসী।
রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামায়াতে মহিলাদের নামাজ আদায়ের পৃথক ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানের দক্ষিণ পার্শ্বে আলাদা পর্দা টানিয়ে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হবে।
জেলা মডেল মসজিদ ও সদর উপজেলা মডেল মসজিদের ঈদ জামায়াতেও মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা থাকবে।
এছাড়াও রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামায়াত সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী শহরের বড় মসজিদ খানকা শরীফে সকাল সোয়া ৮টা, জেলা কারাগার জামে মসজিদে সকাল সোয়া ৮টা, জেলা সদর হাসপাতাল জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, মাদানী কমপ্লেক্সে জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদ সকাল ৮টা ১০মিনিটে, কাজীকান্দা জামে মসজিদে সকাল সোয়া ৮টা, নূরপুর নূরানী জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, আটাশ কলোনী জামে মসজিদে সকাল ৯টা, লক্ষীকোল বড় জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল ৯টা, বিনোদপুর নতুনপাড়া জামে মসজিদে সোয়া ৮টায়, গোদার বাজার জামে মসজিদে সকাল সোয়া ৮টা, দুধ বাজার জামে মসজিদে সকাল ১০টা, বাজার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৮ টায়, বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
এছাড়াও শহরের অন্যান্য জামায়াতসমূহ এলাকা ভিত্তিক মসজিদ ও ঈদগাহ ময়দানে স্থানীয়ভাবে সুবিধামত সময়ে অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান বলেন, গত ৯ই মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ প্রস্তুতিমূলক সভায় শহীদ খুশি রেলওয়ে মাঠে ঈদের প্রধান জামায়াত ও জেলা মডেল মসজিদে ঈদের জামায়াতের সময়সূচি নির্ধারণ করা হয়। বাকি ঈদগাহ ও মসজিদের ঈদের জামায়াতের সময়সূচি মসজিদ কমিটি ও ঈদগাহ কমিটি নির্ধারণ করেছে। রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে শহীদ খুশি রেলওয়ে মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠানে প্যান্ডেলের কাজ চলছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, জেলাবাসী যেনো নির্বিঘেœ ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে জেলা পুলিশ কাজ করছে। রেলওয়ে ঈদগাঁহ ময়দানে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। ঈদের দিন পুলিশের হোন্ডা মোবাইল পার্টি, নিয়মিত পেট্রোল পার্টি থাকবে। এছাড়াও ঈদের দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুুলিশ কাজ করবে। ঈদে মানুষের নিরপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ মাঠে থাকবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com