রাজবাড়ীর মিজানপুরে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২৬-০৩-১৯ ১৮:৫৬:৪০

image

 রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সংগঠনের নিজস্ব অর্থায়নে ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
 গতকাল ১৯শে মার্চ জামায়াতে ইসলামীর জেলা সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
 সাবেক ছাত্রনেতা হাফেজ মোঃ জিহাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ নূরুল ইসলাম বক্তব্য রাখেন। 
 এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারী মোঃ শরীফ মিয়া এবং সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা সৈয়দ আহমেদ খান। এ সময় স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম বলেন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সংগঠনের নিজস্ব তহবিল থেকে আমরা চেষ্টা করছি যেন কোনো মানুষ ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়।
 সভাপতির বক্তব্যে হাফেজ মোঃ জিহাদ মিয়া এই মানবিক কার্যক্রমে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com