রাজবাড়ীতে সরকারী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন॥মোবাইল কোর্টে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২৬-০৩-২০ ১৭:২৬:৫০

image

 রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর এলাকায় সরকারী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে মিন্টু নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 গতকাল ২০শে মার্চ সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক।
 রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক বলেন, গতকাল শুক্রবার সকালে রাজবাড়ী জেলার শহীদওহাবপুর এলাকায় সরকারী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
 এ সময় মিন্টু নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ড্রেজার ও পাইপ লাইন গুড়িয়ে দেয়া হয়। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এরূপ অভিযান অব্যাহত থাকবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com