বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী মাহাথির নিহত

সুজন কুমার বিষ্ণু || ২০২৬-০৩-৩১ ১৫:৪৭:২৪

image

 রাজবাড়ী জেলার বহরপুর থেকে মোটর সাইকেলের তেল আনার জন্য রাজবাড়ী শহরের পাম্পে আসার পথে সড়ক দুর্ঘটনায় মোঃ মাহাথির মন্ডল(১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
 গতকাল ৩১শে মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে বালিয়াকান্দি উপজেলার গণপত্যা গাজিরগাড়া ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহথির মোল্লা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল বারেক মোল্লার ছেলে। সে বহরপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
 স্থানীয় সূত্রে জানা যায়, মাহথির মোল্লা তার দুলাভাইয়ের মোটর সাইকেল নিয়ে রাজবাড়ীর পাম্পে পেট্রোল তেল আনতে যাচ্ছিল। পথিমধ্যে গণপত্যা গাজিরগাড়া ব্রিজের উপর পৌঁছালে তিনি মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
 দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আবদুল রব তালুকদার জানান, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com