প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সাবেক সচিব বিজন কান্তি সরকার

স্টাফ রিপোর্টার || ২০২৬-০৪-০২ ১৫:২৬:৫৬

image

 প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। 
 তিনি প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন।
 গতকাল ২রা এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত থেকে এক প্রজ্ঞাপন তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
 প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলজ অব বিজনেস, ১৯৯৬ এর রুল থ্রি-বি(টু) অনুযায়ী বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান ও দায়িত্ব অর্পণ করেছেন।
 বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 উল্লেখ্য, বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা বিজন কান্তি সরকার রাজবাড়ী জেলার ১১তম জেলা প্রশাসক হিসেবে ২৫/০৪/২০০২ হতে ০১/০৯/২০০৪ পর্যন্ত ২বছর ৪ মাস ২৮ দিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন। রাজবাড়ীত তিনি বহু জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করে জনপ্রিয়তা পেয়েছিলেন। রাজবাড়ীতে সফলতার সাথে দায়িত্ব পালনকালীন যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়ে গহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করেন। এরপর ১১/১১/২০০৬ হতে ২০/০৫/২০০৭ পর্যন্ত তিনি বরিশালের বিভাগীয় কমিশনার ছিলেন। তিনি সচিব পদে পদোন্নতি পাওয়ার পর তৎকালীন সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। এরপর তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য নিযুক্ত হন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com