রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুরে “আন নূর মসজিদ ও মাদ্রাসা” উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৩রা এপ্রিল জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে এই মসজিদ ও মাদ্রাসার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ, হাফেজ মাওলানা মুহিববুল্লাহ আল-বাকী, স্থানীয় আলেম-ওলামায়ে কেরাম, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গার মরহুম আলহাজ্ব মোঃ সৈয়দ আলী মিয়ার কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী মোঃ হাফিজুল ইসলাম আল আমিনের অর্থায়নে ৩২ শতাংশ জমির উপর রঘুনাথপুরে “আন নূর মসজিদ ও মাদ্রাসা” নির্মাণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com