রাজবাড়ী সদরের আফড়া থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার || ২০২৬-০৪-০৫ ১৪:৩৭:২৬

image

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত মোঃ উজ্জল খান নামের একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
 গত ৪ঠা এপ্রিল রাজবাড়ী সদর থানার আফড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তারকৃত মোঃ উজ্জল খান সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মোঃ আদিল উদ্দিন খানের ছেলে।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, রাজবাড়ী সদর থানার এসআই সাহাবুদ্দিন খান, এএসআই মোঃ হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানার আফড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানার মামলা নং-১৪/২৭৬, তাং-০৮/০৮/২০২১ইং, জিআর নং-২৭৬, ধারাঃ ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;  এর ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামী মোঃ উজ্জল খানকে গ্রেপ্তার করে। পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 

 

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com