ফরিদপুর জেলা পরিষদে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন

স্টাফ রিপোর্টার || ২০২৬-০৪-০৫ ১৪:৪০:১৪

image

ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে গতকাল রবিবার প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় কাটিয়েছেন মোঃ আফজাল হোসেন খান পলাশ।
 দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেটে তিনি সকাল ৯টার কিছু পুর্বে জেলা পরিষদ কার্যালয়ে এসে পৌছান। এ সময় ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন ও নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা নবনিযুক্ত প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশকে ফুলেল অভ্যর্থনা জানান।
 পরে বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী নিঝুম, সহ-সভাপতি দীপন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জুয়েল, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, গণমন পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম তমিজউদ্দিন তাজ, চ্যানেল আই প্রতিনিধি শাহাদৎ হোসেন তিতু, বাংলাভিশন প্রতিনিধি হারুন আনসারী, আরটিভি প্রতিনিধি মোঃ জাকির হোসেন, আনন্দ টিভি প্রতিনিধি এসএম মনিরুজ্জামান দিনকাল প্রতিনিধি নুরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থেকে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com