রাজবাড়ী জেলা পরিষদে বিদায়ী ডিসি সুলতানা আক্তারকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার || ২০২৬-০৪-০৬ ১৫:১২:০১

image

 রাজবাড়ীর বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারকে জেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।গতকাল ৬ই এপ্রিল সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও সাবেক জেলা পরিষদের প্রশাসক সুলতানা আক্তার।তিনি তার বক্তব্য রাজবাড়ী জেলায় কর্মকালীন সময় ও জেলা পরিষদের দায়িত্বকালীন সময়ের স্মৃতিচারণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, কালুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস সাদাত মাহমুদুল্লাহ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, জেলা পরিষদের হিসাব রক্ষক এনামুল হকসহ জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের কর্মকর্তারা বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কর্মজীবনের নানাদিক নিয়ে এবং উন্নয়নমূলক কাজের প্রশংসা, কর্মকালীন অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং নতুন কর্মস্থলের জন্য শুভ কামনা জানান। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার তার কর্মকালীন সময়ে জেলায় উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারকে ফুল, ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com