গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ডিসি আফরোজা পারভীন

মইনুল হক মৃধা || ২০২৬-০৪-০৯ ১৪:৫৬:৩৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন।
 গতকাল ৯ই এপ্রিল দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১২টার দিকে উপস্থিত থেকে জেলা প্রশাসক আফরোজা পারভীন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল, ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, ক্রিকেট বল, দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান খান, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলীসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীরা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com