হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক স্যার ডাঃ স্যামুয়েল হ্যানিমেন এর ২৭১তম জন্মবার্ষিকী, হ্যানিম্যান ডে ও হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে গতকাল ১০ই এপ্রিল রাজবাড়ী জেলার গোয়ালন্দে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই এপ্রিল সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মাঠে গোয়ালন্দ উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের আয়োজনে এ আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডাঃ সাবিনা ইয়াসমিন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আঃ খালেক।
গোয়ালন্দ উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।
গোয়ালন্দ উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আঃ খালেক জানান, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক স্যার ডাঃ স্যামুয়েল হ্যানিমেনর ২৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনের আয়োজনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত রোগীদের মধ্যে ফ্রি মেডিকেল সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com