রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কালুখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ও ২০শে এপ্রিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই মুহাম্মদ মোতালেব হোসেন, এসআই নজরুল ইসলাম ও এএসআই ইদ্রিস আলী মোল্লা সঙ্গীয় ফোর্সসহ।
অভিযানে গ্রেফতার হওয়া আসামীরা হলো- উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে মোঃ গফুর শেখ ওরফে গোপাল(৪০) এবং মাজবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত কেছমত আলীর ছেলে মোঃ জলিল মন্ডল।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। পরবর্তীতে ২০শে এপ্রিল তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com