রাজবাড়ীতে অভিযান চালিয়ে চোরাই ছাগল উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গতকাল ২১শে এপ্রিল দুপুরের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ জয়নাল মামা মোল্লার মেয়ে বিলকিছ খাতুন(৩৫), কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে সোহেল রানা(৩০) ও রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা সদর হাসপাতালের পিছনে ওসমান শেখের ছেলে আলামিন শেখ(২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০শে এপ্রিল দুপুর ১২টা থেকে সাড়ে ১২ টার মধ্যে রাজবাড়ী সদর থানার পাচুরিয়া ইউনিয়নের ভুদুরদিয়া গ্রামের জনৈক মহিউদ্দিনের জমিতে বাধা আব্দুল জব্বার (৫২) এর একটি বাদামী ও সাদা-কালো রংয়ের বকরি ছাগল (যার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা) চোরেরা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ওই দিনই বিকেল পৌনে ৪টার দিকে ছাগলের মালিক আব্দুল জব্বার ও স্থানীয় লোকজনসহ রাজবাড়ী থানা পুলিশের সহায়তায় রাজবাড়ী সদর থানার বানীবহ বাজারের ছাগলের হাট থেকে ছাগলটি উদ্ধারসহ ছাগল চোর বিলকিছ খাতুন(৩৫), সোহেল রানা(৩০) ও আলামিন শেখ (২০)কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে এই সংক্রান্তে ছাগলের মালিক আব্দুল জব্বার(৫২) বাদী হয়ে এজাহার দায়ের করলে রাজবাড়ী সদর থানায় ধারাঃ ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামী সোহেল এর বিরুদ্ধে ৭টি চুরি মামলা রয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com