পাংশা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২৬-০৪-২৪ ১৬:২৩:২৬

image

 রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার করেছে।
 গতকাল ২৪শে এপ্রিল বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম।
 গ্রেপ্তারকৃতরা হলো- পাংশা উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের তারেক শেখের ছেলে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী আসীর শেখ ও হাজরাপাড়া গ্রামের মোঃ মুন্নাফ বিশ্বাসের ছেলে জিআর ওয়ারেন্টভুক্ত আসামী রাকিবুল ইসলাম হাসান(২০)।
 পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গত ২৩শে এপ্রিল দিনগত রাত আড়াইটার দিকে এএসআই পরিতোষ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ীর পাংশা থানার ১টি সিআর ওয়ারেন্টভুক্ত আসামীর বসতবাড়ী হতে অসীর শেখকে গ্রেপ্তার করে এবং গতকাল ২৪শে এপ্রিল ১১টার দিকে এএসআই মোঃ সোলায়মান সঙ্গীয় ফোর্সসহ পাংশা থানার ১টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামী রাকিবুল ইসলাম হাসান (২০)কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com