রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারনামী ৩জন আসামীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
গতকাল ২৬শে এপ্রিল দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলো- পাংশা উপজেলার পূর্ব বাগদলী গ্রামের আব্দুল জলিল প্রামানিকের ছেলে বারেক প্রামানিক(৩৫) ও সাদেক প্রামানিক(২৫) এবং বড় চৌবাড়িয়ার পেপুল বাড়িয়া গ্রামের মৃত দিয়ানথ শেখের ছেলে আঃ গফুর শেখ ওরফে গোরবদী(৬০)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গত ২৫শে এপ্রিল দিনগত রাত ৩টার দিকে মারামারি মামলার এজাহার নামীয় আসামী বারেক প্রামানিক ও সাদেক প্রামানিককে তাদের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে এসআই মোঃ মিনহাজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ একই রাতে পাংশা থানার মামলা নং- ১০, তারিখ ০৭ মার্চ-২০২৬ এর এজাহার নামীয় আসামী আঃ গফুর শেখ ওরফে গোরবদীকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com