ঢাকা মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
গোয়ালন্দে রেল ব্রীজের নীচে গোসল করতে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১১-১৮ ১৩:১২:১৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দে রেল ব্রীজের নীচে গোসল করতে নেমে পানিতে ডুবে হেলাল মন্ডল(৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

  গতকাল ১৮ই নভেম্বর বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল ওলিমদ্দিন সরদার পাড়া গ্রামের মৃত গোলজার মন্ডলের ছেলে। 

  জানা গেছে, হেলাল মন্ডল স্থানীয় রেল ব্রীজের নীচে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুজি করে কচুরিপানার নীচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

পাংশায় আজ ১ম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ১২০১টি পরিবার
 বালিয়াকান্দির বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২৬টি দোকান ভস্মিভূত
 পাংশার বিসমিল্লাহ টাওয়ারে পজেশন বঞ্চিত মালিকদের সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ