ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
রাজবাড়ীতে পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-২৯ ১৬:৫৩:০৮

রাজবাড়ীতে পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা গতকাল ২৯শে এপ্রিল সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন ও রাজবাড়ী বিআরটিএ’র আয়োজনে অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আফরোজা পারভীন বক্তব্য রাখেন।
 রাজবাড়ী বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বনানীর বিআরটিএ সদর সার্কেলের উপপরিচালক (ইঞ্জিঃ) সুধীর কুমার সাহা।
 এ সময় সিভিল সার্জনের অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহেল শেখ, রাজবাড়ী ট্রাফিক বিভাগের পরিদর্শক(এমটি) শফিউর রহমান, রাজবাড়ী বিআরটিএ সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত সহ বিআরটিএ রাজবাড়ী সার্কেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 আয়োজকরা জানান,কর্মশালায় রাজবাড়ী সার্কেলের ৪৫ জন পেশাজীবী গাড়ি চালককে প্রশিক্ষণ প্রদান এবং দক্ষতা যাচাই করা হয়।
 এতে স্বাস্থ্য সমস্যা এবং গাড়ি চালনাকালীন ঝুঁকি মোকাবেলা, ট্রাফিক আইন, সিগনাল ও লেনবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং সড়কে নিরাপদে মোটরযান চালানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সাবধানে গাড়ি চালানোর কোনে বিকল্প নেই। দ্রুতগতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। কারণ একজন চালককে যাত্রীদের সাথে সাথে পথচারীদেরও নিরাপদ রাখতে হয়। এ জন্য বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। এতে অনেক প্রাণ বেঁচে যেতে পারে।

রাজবাড়ী জেলা সদর হাসপাতাল ২৫০ শয্যায়  উন্নীতকরণ ও সেবা চালুর প্রশাসনিক অনুমোদন
 রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে নতুন আরো ৪ শিশু হাসপাতালে
রাজবাড়ীতে পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ