ঢাকা মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
কালুখালীতে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২২-১১-১৯ ১৩:৫২:২৬

পূজা উদযাপন পরিষদের কালুখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ১৯শে নভেম্বর দুপুরে কালুখালীর মালিয়াট মদন মোহন জিউর মন্দিনের আঙ্গিনায় এই সম্মেলনের আয়োজন করা হয়।
  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজয় কুমার বসুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে সংগঠনের জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বিশেষ অতিথি হিসাবে জেলা শাখার সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসসহ অন্যান্য অতিথিগণ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সদস্য মানিক দাস এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক যাদব দত্ত। 
  সম্মেলনে রনজয় কুমার বসু ও যাদব দত্তকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তারা পরবর্তীতে কালুখালী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। 

পাংশায় আজ ১ম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ১২০১টি পরিবার
 বালিয়াকান্দির বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২৬টি দোকান ভস্মিভূত
 পাংশার বিসমিল্লাহ টাওয়ারে পজেশন বঞ্চিত মালিকদের সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ