রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চরশ্যামনগর গ্রামে জৈব সার ব্যবহারের মাধ্যমে নিরাপদ সবজি চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে ডিসেম্বর দুপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায়, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর অর্থায়নে এবং ফরিদপুরের এনজিও ‘সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)’-এর বাস্তবায়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক মিয়া, বায়ার গ্রুপ সায়েন্স লিমিটেডের সিনিয়র অফিসার কৃষিবিদ মনসুর রহমান, এসডিসি’র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ লিয়াকত আলী, সহকারী ভ্যালু চেইন ফেসিলেটর রাজু আহম্মেদ, সুলতানপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, ফারহানা নাসরীন ও নিরাপদ সবজি চাষী রফিক সরদার প্রমুখ বক্তব্য রাখেন।



