রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ১জন মাদকসেবীকে আটক করে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৩রা মার্চ সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়। পরে মোবাইল কোর্টে তাকে বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ আশরাফুল ইসলাম(৩৫)। সে বালিয়াকান্দি উপজেলার ধর্মতলা গ্রামের মোঃ ইদ্রিস মন্ডলের ছেলে
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। অভিযানে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সহযোগিতা করে।


